×

বিনোদন

দুবাইতে গৃহবন্দি সুজানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৬:৩৮ পিএম

দুবাইতে গৃহবন্দি সুজানা

অভিনেত্রী সুজানা

সম্প্রতি ব্যবসায়িক কাজে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী সুজানা। এরপর দেশটিতে সবরকম ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারেননি। ফলে দুবাইতেই গৃহবন্দি হতে হয় সুজানাকে।

এ প্রসঙ্গে সুজানা বলেন, আসলে বলারও কিছু নেই। সারা বিশ্বই এখন মহামারিতে আক্রান্ত। আমি ভেবেছিলাম কাজ শেষ করে ফিরে যাব। কিন্তু সুযোগ পেলাম না। দুবাইতে সব ফ্লাইট বন্ধ করোনা আতঙ্কে। তবে আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন আমাদের দেশে খারাপ কিছু না ঘটে। প্রসঙ্গত, বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ ঘটেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App