×

জাতীয়

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দলটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক সহিংসতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওই পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাঁর ভাষ্য, দলটির রাজনৈতিক চরিত্রে গণতন্ত্রের প্রতিফলন নেই। বরং সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতনই তাদের রাজনীতির বৈশিষ্ট্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

চিরুনি অভিযান শুরু, মাঠে নামছে ৪ বাহিনী

চিরুনি অভিযান শুরু, মাঠে নামছে ৪ বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App