×

বিনোদন

দুবাই প্রবাসীদের সাহায্য করলেন সুজানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৪:৪৮ পিএম

দুবাই প্রবাসীদের সাহায্য করলেন সুজানা

সুজানা

স্বভাবতই তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে সব সময় থাকেন। বর্তমানে সারা পৃথিবীতে করোনাভাইরাসের কারণে মানুষ আর্থিকভাবে সঙ্কটে পড়েছে। সঙ্কটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙ্গালীরাও।

করোনা ভাইরাসের ফলে দুবাইতে লকডাউনে আটকে পড়া ২৮ বাংলাদেশিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অভিনেত্রী সুজানা জাফর। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেইরা দুবাই, সাবকা রোডে বসবাসরত ১৩ প্রবাসীদের কাছে ১৫ দিনের খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

এ বিষয়ে সুজানা বলেন, ‘আসলে দুবাইতে থেকে এমনভাবে মানুষের জন্য কিছু করতে পারব ভাবিনি। দেশে আমার নির্দেশনায় আমার ম্যানেজার কাজ করছে। কিন্তু দুবাইয়ে এরকম অবস্থা হবে কখনো চিন্তাও করিনি। আমি প্রথমে ফেসবুক মেসেজ দেখে মনে করেছি আমার সাথে কেউ মজা করার চেষ্টা করছে। পরে আমাকে পাসপোর্টের পাতার ছবি তুলে পাঠাল। এরপর আমি চেষ্টা করলাম তাদের খাদ্য পাঠাতে। তারা যেসব এলাকায় রয়েছে সেসব এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছানো একটু কঠিন ছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App