×

বিনোদন

অনলাইনেই মুক্তি পাবে সিনেমা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:১৯ পিএম

অনলাইনেই মুক্তি পাবে সিনেমা!

মুক্তির অপেক্ষায় ‘সূর্যবংশী’ ও ‘৮৩

মুক্তির অপেক্ষায় বলিউডের বেশ কয়েকটি ছবি। কিন্তু করোনা ও লকডাউনের কারণে তালা পড়ে গিয়েছে টিনসেল টাউনেও। ছবির শ্যুটিং থেকে সিনেমা হল-সবই বন্ধ। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে অনেক ছবিই নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বিশেষ করে বিগ বাজেটের ‘সূর্যবংশী’ ও ‘৮৩’-র মতো ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে রিজিল করবে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছে ভারতীয় প্রযোজক সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্ট। ‘সূর্যবংশী’ ও ‘৮৩’- ছবি দু'টির অন্যতম প্রযোজক এ সংস্থা। রিলায়েন্স এন্টারটেনমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, অনলাইনে ছবি রিলিজ করার প্রশ্নই নেই। আর ভারতসহ সারা বিশ্বে এখন যা পরিস্থিতি, তাতে খুব তাড়াতাড়ি সিনেমা হলেও ছবির মুক্তি সম্ভব না। সেক্ষেত্রে যদি আগামী ৬ মাসও অপেক্ষা করতে হয়, তাতেও রাজি রিলায়েন্স এন্টারটেনমেন্ট। তাই এখনই অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও রণবীর সিংয়ের ‘৮৩’ দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। তার জয় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App