×

এনসিপি

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানোর পর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির ফ্যাসিবাদী ও গণবিমুখ চরিত্র আবারও প্রকাশ পাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস— সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, আমরা পালিয়ে যাব না। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।’

তিনি আরও বলেন, ‘যদি আসতেই হয়, আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এসব রাজনৈতিক নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টই দলটির রাজনৈতিক পরাজয় হয়েছে। ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যও সেদিন চূড়ান্ত রূপ নেয়। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার যোগ্যতা হারিয়েছে।

দেশে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক কিংবা কোনো নির্দিষ্ট মাস বা ঋতুভিত্তিক ঐক্য টেকসই হয় না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে দুর্বল হয়ে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো পুনরায় সুদৃঢ় করার মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত ষড়যন্ত্র করছে বলে তাঁরা মনে করেন। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ, ভারত যে আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং নিয়ন্ত্রণ করার মনোভাব পোষণ করে, তার বিরুদ্ধে হয়েছে ৫ আগস্ট।’

এ সময় ভারতের ভূমিকা নিয়ে সরকারের কাছে পরিস্থিতির মাত্রা ও করণীয় সম্পর্কে জানতে চাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সেই প্রশ্নও তোলেন এনসিপির এই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

স্বর্ণদ্বীপ থেকে প্রধানমন্ত্রী ঢাকার পথে

স্বর্ণদ্বীপ থেকে প্রধানমন্ত্রী ঢাকার পথে

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App