×

বিনোদন

কন্যা-বোনকে নিয়ে খোলা জানালার শুটিংএ মিথিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ১০:১৩ এএম

কন্যা-বোনকে নিয়ে খোলা জানালার শুটিংএ মিথিলা

মিথিলা তোর মেয়ে ও বোন।

বোন মিশৌরী ও মেয়ে আইরাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খোলা জানালার শুটিংএ মিথিলা। এ শুটিংটি মিথিলার ঘরে বসেই করা হয়েছে। আর এতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন মিথিলার ভাই মাইমুন খান। এবারই প্রথম তারা এক সঙ্গে অভিনয় করছেন।

ঈদে সাতজন নির্মাতা সাতটি আলাদা গল্পে, আলাদা নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ নির্মাণ করছেন। সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘ঘরবন্দী সময়ের গল্প’। এরই একটি ‘খোলা জানালা’।

শুটিং-এর বিষয়ে মিথিলা জানান, ঘরে থাকলে তিনি অফিস করছেন। তার মেয়েও স্কুল করছে অনলাইনে। তবে মাঝে মাঝে বিরক্ত লাগলেও বিষয়টি উপভোগ করছেন। শুটিংটি পুরোটাই হয়েছে মোবাইলে। প্রয়োজনীয় আলো ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরাম্যানও ছিল না।

নির্মাতা গৌতম কৈরি বলেন, শুটিংয়ের আগে মিথিলাদের বাসার বিভিন্ন জায়গা ভিডিও করে মিথিলা আমাকে পাঠিয়েছিলেন। ভিডিওতে লোকেশন দেখে দেখে দৃশ্যগুলো সাজিয়েছিলাম। প্রতিটি দৃশ্যের পাশে ক্যামেরার ফ্রেম, লোকেশন চকআউট করে দিয়ে চিত্রনাট্য পাঠিয়েছিলাম মিথিলাকে। এতে করে তাঁরা কাজটি কিছুটা সহজভাবে করতে পেরেছেন। তা ছাড়া আমি ভিডিও কলে থেকে কিছুটা দিকনির্দেশনা দিতে পেরেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App