×

বিনোদন

ধর্ম প্রচারে বাকি জীবন উৎসর্গ করবেন সুজানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৩:৪৬ পিএম

ধর্ম প্রচারে বাকি জীবন উৎসর্গ করবেন সুজানা

ক্যামেরার সামনে ও পেছনে পরিবর্তিত সুজানা

গত তিন বছর মিডিয়াতে তেমন উপস্থিতি নেই লাক্স ফটো সুন্দরী সুজানার। হঠাৎ আলোচনায় আসলেন তবে অভিনয়ের মাধ্যমে নয়। অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসলেন তিনি। সেই সাথে ধর্মে-কর্মে মন দেয়ার ঘোষণাও দিলেন।

২০১৮ সালে ওমরাহ্‌ হজ পালনের পর থেকেই মূলত মিডিয়া থেকে মন সরে যায় সুজানার। তার ভাষায়, ‌‘আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না। বিপরীতে বুটিক্স ব্যবসায় মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেয়েছি। তাই এটাই চালাতে চাই।’ অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে মন দেয়ার কথা ব্যক্ত করে এমনটাই জানান দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।

তিনি জানান, ছোটবেলা থেকেই নামাজ আদায় আর কোরআন পাঠে নিয়মিত ছিলেন। যা অন্যদের জন্য অজানা হলেও তার জন্য নতুন কিছু নয়। ‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করব না।’ এমনটাই জানান তিনি।

বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ গ্রহণ করেন এই মডেল। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্বও নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App