×

বিনোদন

এষা দেওলের ১২ বছরের সংসার ভাঙার কারণ কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ এএম

এষা দেওলের ১২ বছরের সংসার ভাঙার কারণ কী?

জল্পনায় শিলমোহর। সত্যিই সংসার ভাঙছে হেমা মালিনী কন্যা এষা দেওল ও ব্যবসায়ী ভরত তখতানির। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টানছেন এষা ও ভরত। বছরের শুরু থেকেই এষার বিয়ে ভাঙার কথা শোনা যাচ্ছিল। এবার যৌথ বিবৃতি দিয়ে এ খবর যে সত্যি তা স্বীকার করে নিয়েছেন এষা ও ভরত।

দিল্লি টাইমসকে দেয়া বিবৃতিতে এষা ও ভরত জানিয়েছেন, ‘আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পর্যায়ে এসেও আমাদের দুই সন্তান যাতে ভালো থাকে, সেটাই এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের এই গোপনীয়তাকে সম্মান জানানো হবে।’ 

২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন এষা দেওল ও ভারত তখতানি। ২০১৭ সালে তাঁরা প্রথম সন্তান রাধ্যার বাবা-মা হন। এরপর ২০১৯-এ তাঁদের জীবনে আসে দ্বিতীয় সন্তান মিরায়া। ২০২৩ সালের জুনে স্বামী ভরত তখতানির সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় স্বামী ভরতের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এষা।  

তবে গত বছর শেষের দিকে যখন ঘটা করে হেমা মালিনীর জন্মদিন পালিত হয়, তখন উপস্থিত ছিলেন না জামাই ভরত। তখন থেকেই এষা-ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এদিকে অনেকেই খেয়াল করেছিলেন, যে এষা প্রায় দিনই ভরতের সঙ্গে এবং নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করতেন, তিনি হঠাৎ করে শুধুমাত্র মেয়েদের নিয়ে ছবি পোস্ট করছেন। এমনকি দীপাবলিও ভরতের সঙ্গে উদযাপন না করে মা হেমা মালিনী এবং দুই মেয়ের সঙ্গেই কাটিয়েছিলেন এষা। তখন থেকেই সন্দেহ দানা বাঁধতে থাকে।

তবে এর আগে বহু এক সাক্ষাৎকারে এষা দেওল জানিয়েছিলেন ভরত তখতানির প্রেমে পড়ার কথা। এষা বলেছিলেন, তাদের প্রথম দেখা হয় একটা আন্তঃকলেজ প্রতিযোগিতায়। এর ১০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের দুজনের ফের দেখা হলে, একে অপরের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। তবে দীর্ঘ ১২ বছর সংসার করার পর এখন অবশ্য তাঁদের সেই প্রেম এখন ম্রিয়মান। এমনকি ভারত তখতানি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App