×

বিনোদন

মারা গেছেন চিত্রনায়িকা পপির বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম

মারা গেছেন চিত্রনায়িকা পপির বাবা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে পপির পারিবারিক একটি সূত্র।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে তার এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

গত বছরের শেষের দিকে জানা যায় গোপন ঘর বেঁধেছেন পপি। একটি সন্তান জন্ম দিয়েছেন তিনি। আরও জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার স্বামীর নাম আদনান কামাল এবং একমাত্র সন্তানের নাম রেখেছেন আয়াত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডি বসবাস করছেন পপি।

প্রসঙ্গত, তবে এ খবর হলেও আড়ালবাস ভাঙেননি পপি। সংসার ও সন্তান নিয়েও খোলেননি মুখ। তিনি শেষ ধরা দিয়েছিলেন এক ভিডিওবার্তায়। গত শিল্পী সমিতির নির্বাচনের সময় ওই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চেয়েছিলেন শিল্পীদের কাছে। সেইসঙ্গে জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে ক্যামেরার সামনে আসবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App