×

দুর্ঘটনা

সিরাজগঞ্জ

বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চড়িয়ায় র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App