×

বিনোদন

৬১ ঘণ্টায় সাড়ে ৯ হাজার মেসেজ! হোয়াটসঅ্যাপ ফিরে পেলেন সোনু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ এএম

৬১ ঘণ্টায় সাড়ে ৯ হাজার মেসেজ! হোয়াটসঅ্যাপ ফিরে পেলেন সোনু

ছবি: সংগৃহীত

টানা ৬১ ঘণ্টা হোয়াটসঅ্যাপ থেকে বিচ্ছিন্ন ছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দীর্ঘ সময় পর হোয়াটসঅ্যাপে ফিরেই সাড়ে ৯ হাজার মেসেজের মুখোমুখি এই অভিনেতা! রবিবার এ তথ্য নিজেই জানান সোনু। 

তবে হোয়াটসঅ্যাপে এই অভিনেতার সঙ্গে কী হয়েছিল? তিনি নিজেই জানিয়েছিলেন, তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। শনিবার এক্স হ্যান্ডলে সোনু লেখেন, আমার নম্বরে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। অনেকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমার মনে হয়, এবার আপনাদের পরিষেবার উন্নতির প্রয়োজন। 

এছাড়া ইনস্টাগ্রামের স্টোরিতে সোনু লেখেন, হোয়াটসঅ্যাপ, ঘুম থেকে ওঠো। হাজার হাজার মানুষ হয়তো সাহায্যের জন্য আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এখনও আমার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। পরদিন রবিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে হোয়াটসঅ্যাপ ফিরে পাওয়ার খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘দাবাং’ খ্যাত অভিনেতা। 

এক্স হ্যান্ডলে সোনু লেখেন, অবশেষে হোয়াটসঅ্যাপ ফিরে পেলাম। ৬১ ঘণ্টায় মাত্র ৯ হাজার ৪৮৩টি না পড়া মেসেজ! ধন্যবাদ। অতিমারির সময় থেকেই মানুষের সেবায় নিজেকে সমর্পণ করেছেন সোনু। তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ না করার নেপথ্যে অনেকে আবার ‘চক্রান্ত’ দেখেছিলেন। 

হোয়াটসঅ্যাপে মানুষের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশট মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন সোনু। অনেক সময়েই তাদের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হন। তবে যোগাযোগের প্রয়োজনীয় মাধ্যমটিকে অভিনেতা ফিরে পেয়েছেন বলে খুশি অনুরাগীরা। 

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

এনসিপির বিক্ষোভ আজ

এনসিপির বিক্ষোভ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App