×

বিনোদন

নাগার বিয়ের গুঞ্জন, রহস্যময় বার্তা সামান্থার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৬:৩৮ পিএম

নাগার বিয়ের গুঞ্জন, রহস্যময় বার্তা সামান্থার

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য। প্রায় তিন বছর হলো তাদের ডিভোর্স হয়েছে। দুজনেই এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে নাগার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী সামান্থা। কিন্তু বিয়ের মাত্র চার বছরের মাথায় ২০২১ সালে ডিভোর্স হয় তাদের। আর ডিভোর্সের পর এ নিয়ে কেউ কারও দিকে আঙুল তোলেননি। এমনি ডিভোর্সের কারণও স্পষ্ট করেননি দুই তারকা। তবে দুজনই নিজেদের মতো এগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দ্বিতীয় বিয়ে কেরছেন নাগা। আগুনে ঘি তখন পড়লো যখন সাবেক স্ত্রী সামান্ত দিলো এক রহস্যময় বার্তা। 

নাগা বর্তমান প্রেমিকা শোভিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ইঙ্গিতমূলক বার্তা দিয়েছে সামান্থা। তাহলে কি নাগার পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই লাস্যময়ী সুন্দর অভিনেত্রী?

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে এ অভিনেত্রী লিখেছেন, ‘বৃষ রাশিকে কখনোই হারাবেন না।’বৃষ রাশির জাতক দক্ষিণী এই তারকা পোস্টটি কিছুক্ষণ পরই ইনস্টার দেয়ালে শেয়ার করেন। যেখানে স্পষ্ট লেখা- আমি সবার জন্য নই। চলো, সেটিই ঠিক আছে। 

আর তার এই পোস্ট দেখে নাগা চৈতন্যকে জড়িয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন নেটিজেনরা। নেটিজেনদের কেউ ধারণা করছেন, হয়তো সামান্থাকে ছেড়ে ভুল করেছেন নাগা চৈতন্য। আর সেটি কিছুটা দেরিতে হলেও এখন বুঝতে পারছেন অভিনেতা। এ কারণেই এমন বার্তা দিলেন সামান্থা।

তবে প্রেমচর্চার মাঝেই নাগা চৈতন্য স্বীকার করছিলেন-সামান্থার সঙ্গে অন্যায় করেছেন তিনি। একসঙ্গে দুটি সম্পর্কে ছিলেন।

সামান্থার যখন ডিভোর্স হয়, তখন ক্যারিয়ারে বেশ ঊর্ধ্বমুখী ছিলেন তিনি। কিন্তু এমন সময় ডিভোর্স হওয়ায় অনেকটা ভেঙে পড়েন অভিনেত্রী। আবার এর কিছুদিন পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন। তখন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। তবে সব সামলিয়ে ঘুরে দাঁড়িয়েছেন দক্ষিণী এ অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App