×

বিনোদন

নতুন সন্তানকে নিয়ে যে আয়োজন করছেন পরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

নতুন সন্তানকে নিয়ে যে আয়োজন করছেন পরী

পরীমণি

বছর দেড়েক আগে পুত্র সন্তানের মা হন পরীমণি। এবার তার ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ৬ দিনের ওই শিশুকে দত্তক নিয়েছেন নায়িকা। ১২ মে কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন নায়িকা।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন পরীমণি। দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামী রবিবার (১২ মে)।

বিষয়টি নিয়ে তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব।

কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো, আর কিছু দিন যাক।

প্রসঙ্গত, হাতে একগুচ্ছ কাজ পরীমণির। ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়ে। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App