×

বিনোদন

তবে কী ধর্ষণ করা হয়েছিল দিশাকে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৯ পিএম

তবে কী ধর্ষণ করা হয়েছিল দিশাকে?

দিশা সালিয়ান ও সুশান্ত

এবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলার ফাইল ফের খুলতে চলেছে সিবিআই। নতুন করে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে নাকি বিশেষ তদন্তকারী দল গঠন করতে চলেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শোনা যাচ্ছে, দিশার মৃত্যুর তদন্তেও নাকি মুম্বই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। দিশার দেহ নাকি বহুতল থেকে অন্তত ১৪-১৫ ফুট দূরে পড়ে ছিল। তাতে তাঁর হত্যার গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুশান্তের মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে অর্থাৎ ৮ জুন বহুতল থেকে পড়ে দিশা সালিয়ানের মৃত্যুর খবর মেলে। সংবাদমাধ্যমটি এও দাবি করে, ঘটনার দিন উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী নাকি তাদের জানিয়েছেন ওই দিন দিশার প্রেমিক রোহন রায়-সহ মোট ছ’জন পার্টি করছিলেন। চারজন মিলে নাকি দিশাকে ধর্ষণ করে। পার্টির মিউজিক এত বেশি ছিল যে কেউ কিছু শুনতে পাননি। এরই মধ্যে সুশান্তের বন্ধু তথা অভিনেতা যুবরাজ সিং আবার আরেক সংবাদমাধ্যমে দাবি করেন, দিশার প্রেমিক রোহন রায়কে গ্রেপ্তার করলেই দিশা ও সুশান্তের মামলার বড় তথ্য মিলবে। অনেক রহস্যের সমাধান হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App