×

বিনোদন

পুষ্পা’র সংলাপে মজলেন ওয়ার্নার, কী প্রতিক্রিয়া আল্লু অর্জুনের?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:০২ এএম

পুষ্পা’র সংলাপে মজলেন ওয়ার্নার, কী প্রতিক্রিয়া আল্লু অর্জুনের?

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ চরিত্রে আবারো জুড়ে গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নাম। একটি বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে, ‘পুষ্পা’র মতো করে সংলাপ বলছেন এ ক্রিকেটার। 

গত সোমবার (১০ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। ভাঙা হিন্দিতে বলেন, ‘ফায়ার হ্যায় ম্যায়’।  

এদিকে অজি ক্রিকেটারের মুখে আল্লুর সংলাপ শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকে বলেছেন, ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার! কেউ বলেছেন, সব সময়ের জন্য পুষ্পা। মাঝেমাঝে তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার। 

আরো পড়ুন : অভিনেতা দর্শন আটক

কী বললেন আল্লু অর্জুন?

হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন নায়ক। তার সঙ্গে আগুন ও থামস আপের ইমোজি। ডেডিভ ওয়ার্নারের পরিবর্তে দেবেন্দ্র বর্মা নামে সম্বোধন করেছেন অনুরাগীরা। অল্লুর মন্তব্যকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় মন্তব্যের ঘরে। অনুরাগীদের পাশাপাশি ক্রিকেটার লিখেছেন, “কী মজার! আপনিই সেরা।”

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা : দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু। শুধু তাই নয়, এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পান তিনি, দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। চলতি বছরে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App