×

বিনোদন

৯ বছর পরে বলিউডে ফিরছেন আদনান সামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

৯ বছর পরে বলিউডে ফিরছেন আদনান সামি

আদনান সামি

উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামির কথা মনে আছে নিশ্চই। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআর এর যুগে হরহামেশাই বাজতো তার গান। এরপর তার গানের ধারা স্বাভাবিক গতিতে চলতে থাকলেও ২০১০ এ এসে অস্তিত্ব হারাতে থাকেন সামি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান গানের জগৎ থেকে। যদিও শেষের কয়েক বছর তিনি শুধু সংগীত পরিচালনার কাজই চালিয়ে গেছেন।

এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। মাঝে তার দৈহিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা। হঠাৎ সামি নিজেকে ধরা দেন স্লিম ফিগার লুকে। তা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল এই শিল্পীর কামব্যাক নিয়ে।

আরো পড়ুন: বিয়ে করলেন চার্লি পুথ

শোনা যাচ্ছে, সবকিছু গুছিয়ে আবারও হিন্দি সিনেমার প্লেব্যাকে আসছেন আদনান সামি। দীর্ঘ ৯ বছর পর ফিরছেন তিনি; কাজ করবেন কাসুর এবং ভিকি অউর বিদ্যা কা ওয়ালা নামে দুটি ছবিতে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার অনুরাগীদের উদ্দেশে এমনই আশাবাদ দিলেন আদনান সামি। জানালেন, তার সময়ের দরকার ছিল বিধায় তিনি বিশ্রামে ছিলেন। গায়কের কথায়, ‘কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’

আরো পড়ুন: ‘যা ক্ষতি হওয়ার হয়েছে’

তিনি এদিন আরও জানান, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’

আদনান মশকরা করে জানালেন, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App