×

বিনোদন

তৃতীয়বার বিয়ের পিড়িতে সুজানা, হানিমুনে না গিয়ে গেলেন ওমরাহ পালনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

তৃতীয়বার বিয়ের পিড়িতে সুজানা, হানিমুনে না গিয়ে গেলেন ওমরাহ পালনে

ওমরাহ পালনে সৈয়দ হক ও সুজানা। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর নতুন জীবন শুরু করেছেন। গত ২২ আগস্ট, দুবাইপ্রবাসী ব্যবসায়ী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। সুজানা জানিয়েছেন, এই বিয়েটি প্রেমের সম্পর্কের মাধ্যমে হয়নি, বরং এটি একটি পারিবারিক বিয়ে। তাঁদের পরিচয় রয়েছে সাত বছরের। বিয়ের পর কোনও হানিমুনে না গিয়ে, স্বামীর সঙ্গে তিনি ওমরাহ পালন করেছেন। সুজানা বলেন, আমাদের বিয়ের সময় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বেশ বাজে ছিল। সেই কারণে বিষয়টি জানানো সম্ভব হয়নি। 

কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। এটি একটি পারিবারিক বিষয়, তাই সবকিছু পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে।

অভিনেত্রী সুজানা জাফরের এটি তৃতীয় বিয়ে। প্রথমবার তিনি ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেন। পরে ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। তবে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। 

২০১৫ সালে হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া থেকে দূরে সরে যান সুজানা এবং ধর্মের প্রতি মনোযোগী হন। সাত বছর আগে তিনি দুবাইয়ে চলে যান এবং কিছু বছর পর দুবাইয়ের নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন এবং নতুন অধ্যায় শুরু করেছেন।

বিয়ের দুদিন পরেই তিনি ওমরাহ পালন করেন। সুজানা বলেন, আমার ইচ্ছাতেই হানিমুনের পরিবর্তে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, জীবনের বাকিটা পথ সেভাবেই পার করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App