×

বিনোদন

হতাশায় শবনম ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

হতাশায় শবনম ফারিয়া

শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।

তবে সবকিছু সামলে নিয়ে বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী। এর মাঝেই রবিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন শবনম।

যেখানে তিনি জীবন নিয়ে হতাশার কথা উল্লেখ করেছেন। পোস্ট দিয়ে লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো দেখিস! দেখতেছি।’

এরপর বলেন, ‘হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।’ কমেন্ট বক্সে মাহমুদা অভিনেত্রীকে প্রশ্ন করে লিখেছেন, ‘জীবন নিয়ে কত বড় হতাশ হলে, এমন হতাশা নামক পোস্ট করা যায় আপু।’

তারেক ইসলাম নামে আরেক ভক্তের ভাষ্য, ‘যাই হোক নিজেদের উপর পরার পরে তাও ক্লিয়ার বলতে পারলেন না এটা দুঃখজনক। আগে যারা গণতন্ত্রের বাণী শুনিয়েছেন এখন তারা তামাশা দেখছে এর মাঝে আপনিও একজন।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ মাসে রংপুরে গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

৭ মাসে রংপুরে গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

‘হাসিনা এখন লাশের অপেক্ষায়’: সোহেল তাজ

‘হাসিনা এখন লাশের অপেক্ষায়’: সোহেল তাজ

রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ

রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App