×

বিনোদন

অভিনেত্রী আফরোজা মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

অভিনেত্রী আফরোজা মারা গেছেন

আফরোজা হোসেন

না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

শোকপ্রকাশ করে তিনি বলেছেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দিবো গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’

২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে জীবনের কাছে হার মানতে হলো।

বলা দরকার, বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ নির্মাণ করেছিলেন ‘আনন্দ পাঠ আসর’ নামের একটি ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম অভিনীত নাটক।

এরপর তিনি মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন। পরে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি।  এছাড়া তারিক আনাম খান অভিনীত ‘আবার বসন্তে’ সিনেমাতেও ছিলেন আফরোজা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App