×

জাতীয়

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

ছবি : ফাইল ফটো

আগামী শুক্রবার (১২ জুন) ঢাকায় পৌঁছবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ‘লেটার্স অব ক্রিডেনশিয়ালস’ (পত্রাধিকার) গ্রহণ করেন ত্রিবেদী। এর মাধ্যমে তিনি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের বৈধ অনুমোদন পান। গত এপ্রিলে তার নিয়োগের ঘোষণা আসে। ঢাকায় পৌঁছে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছেও তিনি তার পরিচয়পত্র পেশ করবেন এবং আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাইকমিশনার করে পাঠানো ভারত-বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে।

১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে জন্ম নেওয়া দীনেশ ত্রিবেদীর বয়স এখন ৭৬ বছর। তিনি গুজরাটি বংশোদ্ভূত হলেও কলকাতায় বড় হয়েছেন এবং বাংলা সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন। তার রাজনৈতিক জীবন বৈচিত্র্যময়— কংগ্রেস দিয়ে শুরু করে জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং শেষে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।

তিনি পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, রাজ্যসভায় দুবার এবং ব্যারাকপুর কেন্দ্র থেকে টানা দুই মেয়াদে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারে তিনি রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৬-১৭ সালে তিনি ‘অসামান্য সংসদ সদস্য’ পুরস্কারও অর্জন করেন।

সাবেক কূটনীতিক প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়ে ত্রিবেদীর এই নিয়োগকে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদি সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, তিস্তার পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ঘাটতি, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার মতো চ্যালেঞ্জগুলো এখন সামনে। এসব বিষয়ে উভয় দেশের রাজনৈতিক মহলের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্যই একজন ‘পলিটিক্যাল এনভয়’ প্রয়োজন ছিল। ত্রিবেদীর পশ্চিমবঙ্গের সঙ্গে ঘনিষ্ঠতা ও বাংলা ভাষায় দক্ষতা তাকে সেই কাজে বিশেষ সুবিধা দেবে।

বিশ্লেষকরা বলছেন, এই নিয়োগের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর, বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত করতে আগ্রহী। যেহেতু দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হলো জনগণের পারস্পরিক যোগাযোগ, তাই দীনেশ ত্রিবেদী যদি কূটনীতিকের পাশাপাশি একজন দক্ষ রাজনৈতিক যোগাযোগকারী হিসেবে কাজ করতে পারেন, তবেই তার এই মিশন সফল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App