×

বিনোদন

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৪০ পিএম

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

ফাইল ছবি

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনি-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তখন এটি মুক্তি পায়নি।  সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

এই প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।’

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অজয় কুমার বলেন, ‘দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি অনুরোধই করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধুমাত্র তাদেরকেই আমাদের ছবিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব।’

এর নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি সিনেমা দেখতে পাবেন।‘

ছোট পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এ ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরও অনেকে। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ ছবির গান ইতিমধ্যেই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইতিমধ্যেই ইউটিউবে দেখা হয়েছে ৩ কোটির বেশি সংখ্যকবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App