×

বিনোদন

বিমানবন্দর থেকে ধাওয়া করা হয় সালমানের গাড়ি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

বিমানবন্দর থেকে ধাওয়া করা হয় সালমানের গাড়ি!

ছবি : সংগৃহীত

সালমান নাকি বরাবরই যে কোনো জনসভা বা অনুষ্ঠানে যেতে ভয় পান। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নিয়ে তিনি চিন্তিত থাকেন বেশি।

সম্প্রতি আরো জটিল হয় পরিস্থিতি। তাই গত কয়েক দিনে জোরদার করা হয়েছে সালমান খানের নিরাপত্তা। যে কোনো জায়গাতেই সালমানের সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। 

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনো বাড়িতে ছোড়া হয়েছে গুলি আবার কখনো এসেছে উড়ো চিঠি। মারা পড়েছেন তার ঘনিষ্ঠ মানুষও। এবার জানা গেল একবার বিমানবন্দর থেকে ধাওয়া করা হয়েছিল সালমানের গাড়িতে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো অনুষ্ঠানে সালমান হাজির হলেই মুহূর্তে মানুষের ঢল নামে। উন্মত্ত ভিড়ের কারণে সেখানে কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু বেশিই সতর্ক থাকেন ভাইজান। 

২০১৪ সালে সালমানের ছবি ‘কিক’ মুক্তি পায়। সে সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিশেষ কারণে ছবির প্রচারে তিনি ভিড় এড়িয়ে চলেন। বিশেষ করে শপিংমলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে। স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকে। তার ওপর তাকে দেখলে মানুষ ছুটে আসে। সেই ভিড়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

সে ভিড়ে শিশু ও প্রবীণরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন সালমান। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। তিনি যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন, তখন তার গাড়ির পিছু নেয়া হতো। গাড়ি চলত যার জেরে বাচ্চাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে মনে করতেন সালমান। 

সেসময় ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, “এমন করবেন না। কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরে যেতে হয়। রাস্তায় এভাবে গাড়ি চললে, কোনো বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এটা একদমই ঠিক নয়।” 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App