×

বিনোদন

নেহার নকল বেবি বাম্প দেখেই অন্তঃসত্ত্বার খবর ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:২০ পিএম

নেহার নকল বেবি বাম্প দেখেই অন্তঃসত্ত্বার খবর ভাইরাল

নেহা কক্কর

নেহার নকল বেবি বাম্প দেখেই অন্তঃসত্ত্বার খবর ভাইরাল

নেহা কক্কর

গেল ২৪ অক্টোবর প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নেহা কক্কর। এর পর থেকেই আলোচনায় এই বলিউড গায়িকা । বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল নেহার। নিজের ইনস্টাগ্রামে স্বামীসহ বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন তিনি।

নেহার বেবি বাম্পের পোস্ট দেখে চমকে গিয়েছিল নেটিজেনরা। অনেকের চোখ উঠে গিয়েছিল কপালে। আর কেউ কেউ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সে তালিকায় কপিল শর্মা থেকে শুরু করে নেহার বড় ভাই টোনি কক্করের নামও রয়েছে।

তবে ছবি পোস্টের কিছুক্ষণের মধ্যেই বেবি বাম্প উধাও হয়ে গেছে নেহার। এমনটাই দেখা গেছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

ঘটনা হলো- বলিউডের বিখ্যাত পাপারাতজি বরিন্দ্র চাওলা শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে রোহানপ্রীত ও নেহাকে। এতে গোলাপি রঙের ট্র্যাক সুটে দেখা গেছে নেহাকে। কিন্তু তার বেবি বাম্প বিন্দুমাত্র দেখা যায়নি। ফলে নেটিজেনদের মনে ফের প্রশ্ন- নেহা কি অন্তঃসত্ত্বা?

জানা গেছে, ‘খেয়াল রাকখা কর’ শিরোনামের একটি নতুন গান করেছেন নেহা ও রোহন। ওই গানের প্রোমোশনের জন্য নকল বেবি বাম্প লাগিয়ে ছবি তুলেছিলেন নেহা। পুরো বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলছে মুম্বাইয়ের একটি ম্যাগাজিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App