×

বিনোদন

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি শীর্ষস্থানীয় এক গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন হালের সেনসেশন। যেখানে উঠে আসে নানা প্রসঙ্গ।

শবনম ফারিয়া বলেন, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবেই, আমি জানি। মানে চুরি করবে না, এটা হবে না আমাদের দেশে।

এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। অভিনেত্রী বলেন, সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা নয়। যদি পায়, তাহলে যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন সবাই কথা বলবে, কিন্তু ওরা কথা বলবে না। তা হলে তো আপনি এখানে ফেয়ার না।

মব কালচার প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না। এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আপনার মনে হয়? এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমার চোখ পর্যন্ত আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App