×

বিনোদন

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

ছবি: সংগৃহীত

জীবনের কঠিন সময় পার ও নানা ঘাত-প্রতিঘাতের পরও মেরিয়েম উজেরলির তারকা হয়ে ওঠার গল্প যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সুলেমান)’-এ হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই সাফল্যের আগে তার ভাগ্যে ছিলো অনিশ্চয়তা, হতাশা আর কঠিন সংগ্রামের আলেখ্য।

দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মেরিয়েম। সেই সময় তার হাতে কোনো কাজও ছিল না। এমনকি পরের মাসের বাড়িভাড়া কীভাবে পরিশোধ করবেন, সেটিও জানা ছিল না। জীবনের সেই কঠিন সময়ে তার একমাত্র লক্ষ্য ছিল দ্রুত একটি কাজ পাওয়া এবং নিজেকে টিকিয়ে রাখা।

ঠিক তখনই বদলে যায় তার ভাগ্য। থিয়েটারে কাজের সুবাদে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ইস্তাম্বুলের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যায় মেরিয়েমের অভিনয়ের ভিডিও। প্রতিষ্ঠানটি তখন একটি বড় ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিল।

এরপর অডিশনের ডাক পান মেরিয়েম। তবে এত বড় কোনো চরিত্র পাওয়ার স্বপ্ন তখন তিনি দেখেননি। তার প্রত্যাশা ছিল একেবারেই সাধারণ—যদি কোনো ছোট পার্শ্বচরিত্রও পাওয়া যায়, তাহলে অন্তত মাসিক বাড়িভাড়াটা পরিশোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন: ২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

কিন্তু সেই অডিশনই পাল্টে দেয় তার জীবনের গতিপথ। নির্মাতারা তাকে বেছে নেন হুররেম সুলতানের কেন্দ্রীয় চরিত্রের জন্য।

প্রথম পর্বের চিত্রনাট্য পড়েই চরিত্রটির মনস্তাত্ত্বিক গভীরতা মেরিয়েমকে গভীরভাবে নাড়া দেয়। নিজের জীবনের কষ্ট ও অনিশ্চয়তাকে পাশে রেখে তিনি পুরোপুরি ডুবে যান হুররেমের চরিত্রে। মেরিয়েমের ভাষায়, হুররেম ছিল ‘বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বোমার মতো’।

পরবর্তী তিন বছর ভালোবাসা, ক্ষমতা, আগ্রাসন, ষড়যন্ত্র ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চরিত্রটিকে অসাধারণ দক্ষতায় পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। শুরুতে ধারাবাহিকটি এতটা জনপ্রিয় হবে—এমনটা নির্মাতারাও ভাবেননি। ছিল কেবল একদল স্বপ্নবাজ মানুষের চেষ্টা।

তবে মেরিয়েমের একাগ্রতা, পরিশ্রম ও অভিনয় প্রতিভা শেষ পর্যন্ত তাকে এনে দেয় অভাবনীয় সাফল্য। যে সময়ে নিজের বাড়িভাড়া পরিশোধ করাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ, সেই সময়ের পর মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন বিশ্বজুড়ে পরিচিত ‘হুররেম সুলতান’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

বিদ্যুতের খুঁটি বসানোর প্রলোভন অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

এবার টার্গেট মার্কিন সেনা? ধরলে বা মারলেই মিলবে পুরস্কার!

এবার টার্গেট মার্কিন সেনা? ধরলে বা মারলেই মিলবে পুরস্কার!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App