×

বিনোদন

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর প্রেমজীবনও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এবার দীর্ঘদিনের সঙ্গী শুভ্রা শেট্টির সঙ্গে সম্পর্ক, বয়সের ব্যবধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন তিনি।

অনুরাগ ও শুভ্রার সম্পর্ক প্রায় এক দশকের। তাঁদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বয়সের ব্যবধান নিয়ে। অনুরাগের বয়স ৫৩ বছর, আর শুভ্রা তিরিশের কোঠায়। অর্থাৎ দুজনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ২০ বছর। এই ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মন্তব্য ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের।

সম্প্রতি এক যৌথ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন অনুরাগ ও শুভ্রা। সেখানে অনুরাগ জানান, শুভ্রা বিয়েতে খুব একটা বিশ্বাসী নন। তাই তাঁদের বিয়ে হবে কি না, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন পরিচালক—শুভ্রার সঙ্গে গড়ে ওঠা সম্পর্কটি কোনোভাবেই হারাতে চান না তিনি।

আরও পড়ুন: ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য


অনুরাগের ভাষ্য, জীবনে অনেক কিছুই গুরুত্বপূর্ণ। তবে তাঁদের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক তাঁর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। কোনো পরিস্থিতিতেই তিনি সেই সম্পর্ক হারাতে চান না।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানান অনুরাগ। এখন সুস্থ থাকা এবং প্রিয় মানুষদের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটানোই তাঁর অন্যতম অগ্রাধিকার।

শুভ্রার সঙ্গে সম্পর্ক তাঁর জীবন ও মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে বলে জানান অনুরাগ। তাঁর কথায়, শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে মৃত্যু নিয়ে তেমন ভয় কাজ করত না। এমনকি গাড়ি দুর্ঘটনার মতো পরিস্থিতিতেও কী হতে পারে, তা নিয়ে খুব একটা ভাবতেন না তিনি। কিন্তু শুভ্রার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর প্রথমবারের মতো তাঁর জীবনে এমন একজন মানুষ এসেছেন, যার জন্য তিনি বেঁচে থাকতে চান।

শুভ্রার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনুরাগ কাশ্যপের দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী আরতি বাজাজের সঙ্গে ছয় বছরের দাম্পত্যের পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র মেয়ে আলিয়া কাশ্যপ।

এরপর অভিনেত্রী কল্কি কোয়েচলিনের সঙ্গে সম্পর্কে জড়ান অনুরাগ। ২০১১ সালে তাঁরা বিয়ে করেন। তবে সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। চার বছর পর বিচ্ছেদ ঘটে তাঁদের।

সূত্র: সেই সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App