×

বিনোদন

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে শুটিং বাতিল। আর সেই সুযোগে বাবা-মায়ের সান্নিধ্যে ফিরে যেন শৈশবের দিনগুলোতে ফিরে গেলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। বাবা-মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝখানে শান্তিতে ঘুমিয়ে আছেন বিজয়। ছবির সঙ্গে তিনি জানান, বৃষ্টির কারণে শুটিং বন্ধ থাকায় শৈশবের প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন। সেই ঘুমেই নাকি পুরো ক্লান্তি দূর হয়ে গেছে।

আরও পড়ুন: অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

তবে ছবিটির পেছনে রয়েছে আরও একটি মজার গল্প। বিজয়ের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।


ছবিতে নিজের নাম উল্লেখ করায় মজার ছলে বিজয়কে খোঁচা দিয়েছেন রাশমিকা। মন্তব্যে তিনি জানতে চান, শুধু এই ছবিটির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হবে? এতদিন ধরে বিজয়ের আরও যেসব ছবি তুলেছেন, সেগুলোর কৃতিত্বও তাকে দেওয়া উচিত বলে রসিকতা করেন অভিনেত্রী।

নিজের ফটোগ্রাফির দক্ষতা ভক্তদের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্যও বিজয়কে মজার ছলে ইঙ্গিত দেন রাশমিকা। দুই তারকার এই খুনসুটি নজর এড়ায়নি ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই রাশমিকার তোলা ছবিটির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘রণবালি’-তে জুটি বেঁধেছেন তারা। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এর আগে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন বিজয়-রাশমিকা। এবার নতুন সিনেমায় তাদের জুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

‘পারস্পরিক আস্থা তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর’

‘পারস্পরিক আস্থা তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App