×

বিনোদন

মুম্বাইয়ে জন-দিশার শুটিং বন্ধ করল পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:৩৭ পিএম

মুম্বাইয়ে জন-দিশার শুটিং বন্ধ করল পুলিশ
মুম্বাইয়ে জন-দিশার শুটিং বন্ধ করল পুলিশ
করোনা বিধি না মানার অভিযোগে জন আব্রাহাম ও দিশা পাটানি অভিনিত ‘এক ভিলেন রিটার্নস’ ছবির শুটিং বন্ধ করে দিয়েছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে মুম্বাইয়ের ওরলিতে ছবিটির শুটিং চলছিল। সাইকোলজিক্যাল থ্রিলার ‘এক ভিলেন’ ছবির সিক্যুয়েল এই ছবির দ্বিতীয় ভাগে জন-দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। ছবির মুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে। পুলিশের অভিযোগ, কোনওরকম শারীরিক দুরত্ব মানা হয়নি শুটিং চলাকালীন। ফলে করোনা সংক্রমণ আটকাতেই শুটিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ২০১৪-তে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবির সিক্যুয়েল এই ছবি। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা। বক্স অফিসে এই ছবি ব্যাপক সাফল্য পায়। ছবির জনপ্রিয়তা দেখেই সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক মোহিত।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App