×

ইউরোপ

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

ছবি: ভিডিও থেকে নেওয়া

বলকান অঞ্চলীয় দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সি এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে এথেন্স থেকে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

একই সূত্রের তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, অভিবাসন নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই যুবকের হয়ে আইনি লড়াই করেছিল। তার আশ্রয়ের আবেদনগুলো বারবার প্রত্যাখ্যাত হলেও দুজন আইনজীবী আইনি পদক্ষেপের মাধ্যমে গ্রিসে তার থাকার অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু তৃতীয়বারও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

গত জুন মাসের শেষ দিকে ঘটনাটি সামনে আসে। তখন ২৭ বছর বয়সী ওই ব্যক্তি নাফপ্লিওতে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি অবৈধ অভিবাসীদের, এমনকি বৈধ কাগজপত্র না থাকলেও, ওই এলাকায় যাওয়ার আহ্বান জানান। সেখানে কাজের সুযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশিদের আশ্বস্ত করেন যে, কয়েক দশক ধরে কাগজপত্র ছাড়া গ্রিসে থাকলেও পুলিশ তাদের তল্লাশি করবে না।

ভিডিওটি প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানান গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিসের। তিনি বলেন, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে মিথ্যা বার্তা ছড়ায়। মানব পাচারকারী চক্রগুলোও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবৈধ অভিবাসীদের আকৃষ্ট করতে এসব প্রচারকে কাজে লাগাতে পারে।

ভিডিও প্রকাশের পর গ্রিক পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে অভিবাসন ও আশ্রয়মন্ত্রী তার বসবাসের অনুমতি বাতিল এবং তাকে বহিষ্কারের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়।

২০২৬ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান অনুযায়ী, গ্রিসে মোট ২ হাজার ৬৩৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এক বছরে প্রত্যাবাসনের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। জোরপূর্বক বহিষ্কারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে এ সংখ্যা ছিল ৯১৫। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯২, যা ৪১ শতাংশ বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App