×

পরীক্ষা

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এখন দেখি কী হয়। প্রত্যেক বোর্ডে একটা প্রতিযোগিতা থাকে, মূলত সে কারণেই এমন সিদ্ধান্ত।’

আরো পড়ুন : প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

তিনি বলেন, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা রাখা হবে। প্রশ্নপত্র আগেই পাঠানো হবে এবং প্রয়োজনে পরীক্ষার সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App