×

আমদানি-রপ্তানি

সৌদি আরব থেকে সার আমদানি করবে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

সৌদি আরব থেকে সার আমদানি করবে বাংলাদেশ

চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে সৌদি আরব। ছবি : সংগৃহীত

খাদ্য নিরাপত্তা বাড়াতে সৌদি আরব থেকে চার লাখ টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে দুই বছর মেয়াদী চুক্তি করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জানিয়েছে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য সৌদি আবর থেকে এসব সার আদমানি করা হবে। খবর আরব নিউজ।

দ্রুত নগরায়ণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমি হ্রাসের মধ্যে দেশটি ক্রমবর্ধমান খাদ্য চাহিদার মুখোমুখি হওয়ায় কর্মকর্তারা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন।

বিএডিসি গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আরো পড়ুন : ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধে আইনি নোটিশ

বিএডিসির মহাব্যবস্থাপক আহমেদ হাসান আল-মাহমুদ আরব নিউজকে বলেছেন, ভালো মানের সার ফসলের উৎপাদন বাড়িয়ে ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এই সার আমাদের উৎপাদনশীলতা বহুগুণে বাড়াতে সাহায্য করে খাদ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে। 

চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত)। কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও বাংলাদেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।

আল-মাহমুদ বলেন, সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন সার কোম্পানি আমাদের কৃষকদের জন্য প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দিয়েছে। গড় বাজার মূল্যের তুলনায় প্রতি টন সারের দাম দুই ডলার কম হওয়ায় বাংলাদেশ সাম্প্রতিক চুক্তি থেকে আরো বেশি লাভবান হবে। 

এটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করবে বলে জানান আল-মাহমুদ। বাংলাদেশ চীন এবং মরক্কো থেকেও সার আমদানি করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App