×

আমদানি-রপ্তানি

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৪৬ এএম

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ চট্টগ্রামে আসছে বুধবার (৬ মে)। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাননাত।

এই জ্বালানি চট্টগ্রামে পৌঁছালে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যেতে পারবে। জ্বালানির অভাবে গত ১২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রয়েছে। ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাননাত বলেন, ‘আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা করবে। আগামী ২২ বা ২৩ মের মধ্যে জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। এসব জ্বালানি এলে ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদনে যেতে পারবে।’

সংশ্লিষ্টরা বলছেন, ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে গেলে দেশে পেট্রল, অকটেন, ডিজেলসহ অন্যান্য জ্বালানির সংকট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো পড়ুন : বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

ইআরএল সূত্র জানায়, দুই লাখ টন ক্রুড অয়েল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত দুই মাস পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারবে। এর মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া এক লাখ টন ক্রুডবাহী ‘এমটি নরডিক্স পল্যাক্স’ জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে।

সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ইতোমধ্যে বঙ্গোপসাগরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের জাহাজ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এই জাহাজটিও ভাড়া করেছে বিএসসি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বুধবার জাহাজটি এক লাখ টন ক্রুড নিয়ে পৌঁছাবে। আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ একই পরিমাণ ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। দুই লাখ টন ক্রুড মে মাসেই দেশে পৌঁছাবে। তিনি আরো জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘এমটি নরডিক্স পল্যাক্স’ জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে। সব মিলিয়ে আগামী অন্তত তিন মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুডের কোনো সংকট হবে না বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App