×

ফুটবল

যুক্তরাষ্ট্রকে হারিয়ে অলিম্পিকের সেমিতে মরক্কো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:৩৬ এএম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে অলিম্পিকের সেমিতে মরক্কো

ছবি: এপি

এবারের অলিম্পিকে প্রথমবারের মতো নক আউট ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছে মরোক্কো। কাতার বিশ্বকাপে বড় চমক দেখিয়েছিল তারা। এবার প্যারিস অলিম্পিকেও সেই ধারা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালের টিকিট পেয়েছে মরক্কো।

শুক্রবার (২ আগস্ট) কোয়ার্টার ফাইনালে ক্লাব পিএসজির স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো। প্রথমার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় মরক্কো। সুফিয়ান রাহিমির ২৯তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।

আরো পড়ুন: বড় অঙ্কের জরিমানা গুনলো সিটি

ম্যাচের শুরু থেকেই বেশ দাপুটে ছিল মরক্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলা ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষকে চাপে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৮ মিনিটেই বক্সের ভেতর ফাউল করে মরক্কোকে পেনাল্টি উপহার দিয়ে বসেন নাথান হারিয়েল। স্পট কিকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন রাহিমি।

বিরতির পর যুক্তরাষ্ট্রকে আরো চেপে ধরে তারা। ৫১তম মিনিটে তারা আদায় করে নেয় নিজেদের দ্বিতীয় গোলটি। আবদে ইজালযুলির পাস থেকে গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আমোমাখ। ৭০তম মিনিটে গোল করে লিড আরো বাড়ান হাকিমি। এরপর ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মাওহোব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

মাদ্রাসা শিক্ষকের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

শিশুকে যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App