×

ফুটবল

হুমকির মুখে বাফুফে না ছাড়ার বিষয়ে যা জানালেন কাজী সালাউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম

হুমকির মুখে বাফুফে না ছাড়ার বিষয়ে যা জানালেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের। তবে সাবেক এই ফুটবলার বলেছেন কোন হুমকির মুখেই তিনি ফুটবল ছেড়ে পদত্যাগ করবেন না।

ক্ষমতার পালাবদলের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ ও রদবদলের হিড়িক শুরু হয়। এর ঢেউ লাগে বাফুফেতে। দাবি উঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের। তবে সাবেক এই কিংবদন্তি ফুটবলার বলেছেন হুমকির মুখে ফুটবল ছেড়ে তিনি পদত্যাগ করবেন না।

বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নাম দিয়ে ভক্তদের একটি দল সম্প্রতি সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে সরব হয়েছেন। তারা মাহফুজা আক্তার কিরণ ও সিনিয়র সহ-সভাপতি সালাম মোর্শেদীরও পদত্যাগ চেয়েছিল। সালাম মোর্শেদী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। কিন্তু অনড় অবস্থানে আছেন বাফুফের সভাপতি সালাউদ্দিন ।

আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন অঙ্গনে চলছে অস্থিরতা। সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নিহতের পাশাপাশি ক্ষমতার লড়াই এখন চরমে।

এ বিষয়ে বাফুফের সভাপতি গণমাধ্যমকে বলেন, প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?

সালাউদ্দিন বলেন, সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি পঞ্চমবারের মত নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না।

তিনি আরো বলেন,  এর আগেও বিরুদ্ধ পরিবেশে আমি স্বীকৃতি পেয়েছি। আমি সাদামাটা মানুষ না, আমার দীর্ঘ ফুটবলের ইতিহাস আছে।  আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার আমলেই আমি পুরস্কৃত হয়েছি।  জাতীয় ক্রীড়া পুরস্কার, স্বাধীনতা পদক, শেখ কামাল আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছি।  আমি নিজের ইচ্ছায় ফুটবল ছাড়ব, কারো হুমকিতে নয়।

আরো পড়ুন: তামিমের ফেরা নিয়ে যে ইঙ্গিত প্রধান নির্বাচকের

উল্লেখ্য, সালাউদ্দিন আহমেদ নিজে থেকে সরে না গেলে নির্বাচন ছাড়া তাকে বদলের সুযোগ নেই। সরকারি হস্তক্ষেপে বাফুফে সভাপতিকে সরাতে গেলে ফিফা বাংলাদেশ ফুটবলকে নিষিদ্ধ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App