×

ফুটবল

মেসিকে ডোনাল্ড ট্রাম্প

‘ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম

‘ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত’

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সর্বশেষ এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন। এই অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

‎‎গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জেতে মায়ামি। সেই জয়ের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

‎ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির একজন বিশাল ভক্ত। তিনি মেসিকে একজন "জেন্টলম্যান" হিসেবে অভিহিত করেন। তবে কথোপকথনের সময় ট্রাম্প যখন তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করছিলেন, তখন মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখায় এবং তিনি কেবল মৃদু হাসেন।

‎‎অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্প মজা করে উপস্থিতদের কাছে জানতে চান কে সেরা— মেসি নাকি পেলে? উপস্থিত সবাই "মেসি" বলে চিৎকার করলে ট্রাম্পও তাতে সম্মতি জানান। 

তিনি প্রায় ৫০ বছর আগে নিউইয়র্ক কসমসের হয়ে পেলের খেলা দেখার স্মৃতিচারণও করেন।

‎‎দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। 

আরো পড়ুন: পাকিস্তান সিরিজে নাম নেই সাকিবের

জানা গেছে, স্ত্রীর ফ্যাশন শোর কারণে তিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। তবে দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো এবং তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল উপস্থিত ছিলেন।

মায়ামি দলের পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা (ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট) একটি গোলাপি জার্সি এবং একটি সই করা ফুটবল উপহার দেওয়া হয়।

পাশে মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার জন্য এটি এক বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা, যা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি: হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’

দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম পারিবারিক ব্যস্ততায় উপস্থিত থাকতে না পারলেও কোচ হাভিয়ের মাশ্চেরানো, তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল অনুষ্ঠানে যোগ দেন। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই মেসির প্রথম হোয়াইট হাউস সফর। এর আগে গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ প্রদানের ঘোষণা দিলেও সময়ের অভাবে তিনি তা গ্রহণ করতে পারেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ফুটবলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার কথা উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ২০২৬ সালের গ্রীষ্মে আবারও তিনি এই চ্যাম্পিয়নদের সাথে মিলিত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App