শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত
শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জাপান দুর্দান্ত খেলেছে। প্রথম দিকে রীতিমত ভয় ধরিয়ে দিয়েছিলো, পিছিয়ে পড়েছিলো ব্রাজিলিয়ানরা। তবে সব ভয় উতরে ঘুরে দাঁড়িয়েছে তারা।শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানের জয় শেষ ষোলোতে জায়গা করে নেয় সেলেসাওরা। এখন শুধু অপেক্ষা শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ হবে কারা।
ফিফার সূচী অনুযায়ী, সে সময় জানা গিয়েছিল শেষ ৩২-এ নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচে যারা জয় পাবে তারাই হবে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ। এরপর অপেক্ষা ছিল, কারা জয় পায় সেটি দেখার।
মঙ্গলবার (৩০ জুন) মাঠে নেমেছিল নরওয়ে আর আইভরি কোস্ট। দুই দলের দারুণ লড়াই শেষে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সিতে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।
