×

ফুটবল

বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে

ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙ্গার বিশ্বকাপ। কয়দিন আগেই বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে গোলের অন্যতম সফল ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার তার পাশে যৌথভাবে নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির গোলসংখ্যা ৪টি, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

এই রেকর্ডে মেসি ও রোনালদোর সঙ্গে আরও আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। বিশ্বকাপের মূল খেলায় কোনো ফুটবলারই পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি।

রোনালদোর ৪টি পেনাল্টি গোল এসেছে- ২০০৬ সালে ইরান, ২০১৮ সালে স্পেন, ২০২২ সালে ঘানা ও ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে। এ পেনাল্টি গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম নকআউট গোলও করেছেন ।

রোনালদো ওপেন প্লেতে ২০১০ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে ১টি, ২০১৪ সালে ঘানার বিপক্ষে ১টি, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ২টি (পেনাল্টিসহ গোলে হ্যাটট্রিক) ও মরক্কোর বিপক্ষে ১টি এবং ২০২৬ চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ২টি গোল করেন। ওপেন প্লেতে এই মোট ৭ গোল করেন। আর মোট মোট ১১ গোলের ভেতর ৪টি গোলই এসেছে আবার পেনাল্টি থেকে।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনালদো ৫টি পেনাল্টি কিক থেকে ৪টি গোল করেছেন, এর মধ্যে ২০১৮ বিশ্বকাপে ইরানের সঙ্গে একটি পেনাল্টি মিস করেছেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে

ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ

এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধে ইসলামী আন্দোলনের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App