×

ফুটবল

পিছিয়ে পড়ে কখনো জিততে পারেনি আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম

পিছিয়ে পড়ে কখনো জিততে পারেনি আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই গোল হজমের পর পেনাল্টি পেয়েও সমতায় ফিরতে পারেনি লিওনেল স্কালোনির দল।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমার্ধে পিছিয়ে থেকে কখনো জয় তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। এর আগে এমন পরিস্থিতিতে তারা ১০ বার মাঠে নেমে একবার ড্র করলেও বাকি ৯ ম্যাচেই পরাজিত হয়েছে।

এ ছাড়া ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে হারের পর এবারই প্রথম বিশ্বকাপে বিরতিতে পিছিয়ে থাকল আর্জেন্টিনা।

ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে মারওয়ান আতিয়ার নিখুঁত ক্রসে ডি-বক্সের মাঝখান থেকে শক্তিশালী হেডে গোল করেন মিশরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

এর ছয় মিনিট পর সমতায় ফেরার বড় সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকো বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পটকিক নিতে এগিয়ে এলেও লিওনেল মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি পেনাল্টি নেওয়া মেসি চারটিতে গোল করলেও চারটিতেই ব্যর্থ হয়েছেন।

মোস্তফা শোবেইর ম্যাচে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ২৮তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড রুখে দেন তিনি। এরপর জুলিয়ান আলভারেজের কাছাকাছি দূরত্বের শটও প্রতিহত করে দলকে এগিয়ে রাখেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App