×

ফুটবল

তীব্র বিরোধিতার মুখে বিতর্কিত পরিকল্পনা বাতিল ফিফার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

তীব্র বিরোধিতার মুখে বিতর্কিত পরিকল্পনা বাতিল ফিফার

ছবি: সংগৃহীত

উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তীব্র বিরোধিতার মুখে বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মেগা টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগ তহবিলের কাছে বিক্রির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সংস্থাটি।

ফিফা নতুন একটি বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। এ উদ্যোগের সম্ভাব্য মূল্যমান ধরা হয়েছিল প্রায় ২০ বিলিয়ন ডলার। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কঠোর আপত্তি জানায় এবং প্রয়োজন হলে ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দেয়।

এক বিবৃতিতে উয়েফা এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ এবং ‘গোপনে নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে।

বিরোধিতার মুখে শুক্রবার (৩১ জুলাই) রাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের মতামত ও উদ্বেগ পর্যালোচনার পর স্পষ্ট হয়েছে, এ উদ্যোগ বিশ্ব ফুটবলে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করবে, যা সংস্থার মূল লক্ষ্য ও টুর্নামেন্টগুলোর স্বার্থের পরিপন্থী। তাই এ পরিকল্পনা আর এগিয়ে নেওয়া হবে না।

আরো পড়ুন: হাইড্রেশন ব্রেকে নেয়া সিদ্ধান্তই সর্বনাশ করেছে

এই ঘোষণার আগে ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো পদত্যাগ করেন। তিনি পরিকল্পনাটিকে ফুটবলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। একই সময়ে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর অভিযোগ করেন, ইনফান্তিনো একক সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি এগিয়ে নিতে গিয়ে সংস্থার কর্মকর্তাদেরও বিভ্রান্ত করেছেন।

পরিকল্পনা বাতিল হওয়ায় আপাতত বড় ধরনের বয়কটের আশঙ্কা কেটে গেছে। তবে আগামী বছরের ১৮ মার্চ মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনকে ঘিরে ইনফান্তিনোর অবস্থান এখন নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ফুটবল অঙ্গনে জোরালো আলোচনা রয়েছে, এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি আগামী নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

চিফ প্রসিকিউটর ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App