×

সরকার

ডিএমপির ১৬ ডিসির বদলি আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৩:০৩ পিএম

ডিএমপির ১৬ ডিসির বদলি আদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৬ জন উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের সরানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগের ডিসি জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের সাহেদ আল মাসুদদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি ডিসি লালবাগ বিভাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিবি রমনা বিভাগের মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিপ্লোম্যাটিক বিভাগের রবিউল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।

আরো পড়ুন : এবার সরানো হলো আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে

এছাড়াও গোয়েন্দা-মিরপুর বিভাগের মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মতিঝিল বিভাগের ডিসি (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, রমনা বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

এছাড়া ওয়ারী বিভাগের মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ওয়ারী বিভাগের মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,  তেজগাঁও বিভাগের এইচ এম আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মিরপুর বিভাগের মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীমকে চট্রগ্রাম খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালরে সংযুক্ত করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হর্ন বাজানোর জেরে চালককে মারধর, বাধা দেওয়ায় যাত্রীকে হত্যা

হর্ন বাজানোর জেরে চালককে মারধর, বাধা দেওয়ায় যাত্রীকে হত্যা

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

রূপনগরে অভিযান, ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার

রূপনগরে অভিযান, ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার

এইচএসসি কেন্দ্রের বাইরে শেড ও চেয়ার রাখার নির্দেশ

এইচএসসি কেন্দ্রের বাইরে শেড ও চেয়ার রাখার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App