×

সরকার

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কারাগারের তত্ত্বাবধায়ক। ছবি : সংগৃহীত

দেশের চারটি কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন, শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম। তাদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের চাকরির মেয়াদ ছিল।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে।

আরো পড়ুন : অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App