×

সরকার

শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনার ১৪ বছর পর বিএমডব্লিউ জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনার ১৪ বছর পর বিএমডব্লিউ জব্দ

ছবি : সংগৃহীত

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির অভিযোগে রাজধানীতে থেকে বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠান থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দাদের ধারণা, গাড়িটি মূলত মিথ্যা ঘোষণায় দলিলাদি জালিয়াতি করে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে শুষ্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস, চট্টগ্রাম দিয়ে আমদানিপূর্বক ছাড়করণ করা হয়েছে। যা কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮, ৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের ২ (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মো. মাজেদুল হক জানান, গাড়িটির দলিলাদি যাচাই করতে গিয়ে দেখা যায়, আমদানিকারক নাগোয়া করপোরেশনের মাধ্যমে ২০১০ সালের মে মাসে ছাড়করণ করে। সেই সময় আমদানিকারক গাড়িটিকে বিএমডব্লিউ ফাইভ সিরিজ উল্লেখ করেন। কিন্তু গাড়িটি সেভেন সিরিজের। 

আরো পড়ুন : কর্মস্থল থেকে তুলে নেয়ার পর নিখোঁজ পুলিশ কর্মকর্তা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App