×

সরকার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: কর্নেল অলির ফিরে যাওয়ার কারণ জানালো এলডিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: কর্নেল অলির ফিরে যাওয়ার কারণ জানালো এলডিপি

ছবি: সংগৃহীত

দেশে উদ্ভূত নানা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিতে গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। কিন্তু সংলাপে অংশ না নিয়েই ফিরে যান তিনি। ফিরে যাওয়ার কারণ জানিয়েছে এলডিপি।

বুধবার (৪ ‍ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার কারণ জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার (৩ ‍ডিসেম্বর) রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই অনুসারে বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ড. রেদোয়ান আহমেদ।

প্রবেশপথে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি বলে বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির পেনাল্টি মিস

মেসির পেনাল্টি মিস

আর্জেন্টিনার জালে মিশরের গোল

আর্জেন্টিনার জালে মিশরের গোল

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App