×

মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আল রেকায়াত নামের একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে কাতার। দেশটির দাবি, এ হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুতর হুমকি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ অভিযোগ করেন। এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আনসারি বলেন, তেলবাহী জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাঁর ভাষ্য, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে আন্তর্জাতিক প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচলের যে নীতিমালা রয়েছে, এ ঘটনা তার পরিপন্থী।

কাতারের পক্ষ থেকে ইরানকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌপথ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বানও জানান আল-আনসারি।

বিবৃতিতে তিনি আরও বলেন, হামলার ঘটনা এবং এর ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিণতির জন্য ইরান আইনগতভাবে দায়ী থাকবে।

তবে কাতারের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App