×

সরকার

মন্ত্রিসভায় থাকছে ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

মন্ত্রিসভায় থাকছে ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজাচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত রেখেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন তারা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম

এ ছাড়া প্রতিমন্ত্রী হচ্ছেন ১. এম রশিদুজ্জামান মিল্লাত ২. অনিন্দ্য ইসলাম অমিত ৩. মো. শরিফুল আলম ৪. শামা ওবায়েদ ইসলাম ৫. সুলতান সালাউদ্দিন টুকু ৬. কায়সার কামাল ৭. ফরহাদ হোসেন আজাদ ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১০. হাবিবুর রশীদ ১১. মো. রাজিব আহসান ১২. মো. আব্দুল বারী ১৩. মীর শাহে আলাম ১৪. জোনায়েদ সাকি ১৫. ইশরাক হোসেন ১৬. ফারজানা শারমিন ১৭. শেখ ফরিদুল ইসলাম ১৮. নুরুল হক ১৯. ইয়াসের খান চৌধুরী ২০. এক ইকবাল হোসেইন ২১. এম এ মুহিত ২২. আহমেদ সোহেল মঞ্জুর ২৩. ববি হাজ্জাজ ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App