×

সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি খাতকে আরো গতিশীল করা এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শনিবার (০৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের (পিএসএসি) প্রথম বৈঠক। প্রধানর কার্যালয়ের মন্ত্রিসভা সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে। 

এই বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অন্যদিকে, বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের ৯ জন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাকে। তাদের মধ্যে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী এবং এসিআই লিমিটেডের ড. আরিফ দৌলা।

এই কাউন্সিলের মূল উদ্দেশ্য হলো বেসরকারি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং একটি সহায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। প্রথম বৈঠকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে সব সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ ফাহমিদ ফারহান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ বৈঠকের আয়োজন নিশ্চিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App