×

সরকার

রবিবার থেকে অফিসের নতুন সময়সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

রবিবার থেকে অফিসের নতুন সময়সূচি

ছবি: প্রতীকি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ সূচি রবিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বর্তমানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিদিন এক ঘণ্টা কম সময় অফিস চলবে। ব্যাংক ও আদালতের সময়সূচি স্ব-স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলে জানিয়েছে সরকার।

এছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App