×

সরকার

রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Icon

জাবেদ ইকবাল চৌধুরি, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:০৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৬ মে) কুতুলালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাম্পে চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) অর্থায়নে পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে ক্যাম্প ইনচার্জ এর অফিসের সম্মেলন কক্ষে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি এ সময় ধৈর্য সহকারে রোহিঙ্গাদের কথাগুলো শোনেন।

পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, ক্যাম্প-৮ ডব্লিও এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহ্লা চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ আখ্যা: জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

আওয়ামী লীগ আখ্যা: জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

পঞ্চগড় ৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App