×

সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

মঙ্গলবার (০৭ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে সরকারের দৃঢ় সংকল্পের কথা জানান।

তিনি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অগ্রাধিকারের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ অঞ্চলের জনগণ বাস্তব সুফল পায়।

প্রতিমন্ত্রী আরো জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকার ও সিদ্ধান্তসমূহের সময়োপযোগী বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। তারা সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিয়ে এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App