×

সরকার

নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ যখন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ যখন

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে গঠিত নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আরো দুই থেকে তিনটি বৈঠকের পর সুপারিশ চূড়ান্ত করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললে আগস্টের প্রথম সপ্তাহেই নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ও পর্যালোচনা কমিটির সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেতন কমিশনের সুপারিশের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি ২০১৫ সালের অষ্টম বেতনকাঠামোর সীমাবদ্ধতা ও ত্রুটিগুলোও বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পর্যালোচনা কমিটির এক সদস্য জানান, নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেন কোনো অসন্তোষ না থাকে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই প্রতিটি প্রস্তাব খুঁটিয়ে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন। তবে বেতন ও ভাতা একসঙ্গে বাস্তবায়ন হবে, নাকি ধাপে ধাপে কার্যকর হবে— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভাই নেবে।

আরো পড়ুন : স্ত্রী-সন্তানের ভরণপোষণ নিয়ে যে বার্তা দিলেন হাইকোর্ট

আলোচনায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ও উঠে এসেছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ সদস্য। পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে।

কমিটির সদস্যদের মতে, অষ্টম বেতনকাঠামো বাস্তবায়নের সময় বেশ কিছু অসংগতি ছিল। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য এবং এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় পরে আলাদা উদ্যোগ নিতে হয়েছিল। এবার সেই ধরনের সমস্যা এড়াতে সতর্কতার সঙ্গে কাজ চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। পরে সরকার গত ৮ ফেব্রুয়ারি সেই সুপারিশ পর্যালোচনার জন্য পৃথক কমিটি গঠন করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ভাতা কার্যকরের জন্য প্রয়োজনীয় এসআরওর খসড়াও প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই সেগুলো জারি করা হবে।

এদিকে আন্তমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনকাঠামোর অপেক্ষায় রয়েছেন। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দ্রুত গেজেট প্রকাশের প্রত্যাশা করছেন তারা।

সরকারি সূত্রে জানা গেছে, জুলাইয়ের শেষ দিকে মন্ত্রিসভায় বিষয়টি উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আগস্টের প্রথম সপ্তাহেই নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল কবে, কখন ও কোথায়

মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম নিজেই

মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম নিজেই

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি, ভাইরাল বিবৃতি

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App